শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

শেখ হাসিনার পায়ের নিচে মাটি নেই: রিজভী

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশের সময় : ০৮:২৪:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১৯ অগাস্ট ২০২২
  • ১৭২

ছবি-সংগৃহীত

পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেনের বক্তব্যের জবাবে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যই প্রমাণ করে তাদের উপর জনগণের কোনো সমর্থন নেই। শেখ হাসিনার পায়ের নিচে মাটি নেই।

আজ শুক্রবার (১৯ আগস্ট) জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুক্রবার বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

এর আগে চট্টগ্রাম নগরীর জে এম সেন হলে গতকাল বৃহস্পতিবার (১৮ আগস্ট) সন্ধ্যায় জন্মাষ্টমী উৎসবের উদ্বোধন অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী আবদুল মোমেন বলেন, ‘আমি ভারতে গিয়ে বলেছি, শেখ হাসিনাকে টিকিয়ে রাখতে হবে। শেখ হাসিনা আমাদের আদর্শ। তাকে টিকিয়ে রাখতে পারলে আমাদের দেশ উন্নয়নের দিকে যাবে এবং সত্যিকারের সাম্প্রদায়িকতামুক্ত, অসাম্প্রদায়িক একটা দেশ হবে। শেখ হাসিনার সরকার টিকিয়ে রাখার জন্য যা যা করা দরকার, আমি ভারতবর্ষের সরকারকে সেটা করতে অনুরোধ করেছি।

রিজভী বলেন, ‘এই অবৈধ পররাষ্ট্রমন্ত্রী অনেক সময় তার অজান্তেই অনেক সত্য কথা বলে বসেন। এই সরকার সম্পর্কে বিএনপি এবং দেশের গণতন্ত্রকামী মানুষের যে ধারণা, সেটাই এই সরকারের মন্ত্রীরা প্রমাণ করছেন। বেহেশতে থেকে তো আর মিথ্যা কথা বলা যায় না। তাই সত্যটাই বলে দিচ্ছেন অবৈধ পররাষ্ট্রমন্ত্রী।

জনপ্রিয়

রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে সামনে অনশনে গণঅধিকারের প্রার্থী

শেখ হাসিনার পায়ের নিচে মাটি নেই: রিজভী

প্রকাশের সময় : ০৮:২৪:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১৯ অগাস্ট ২০২২