শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ২৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

জামিনে মুক্তি পেয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানালেন সম্রাট

ছবি-ঢাকা পোস্ট

জামিনে কারামুক্ত হয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট। আজ শুক্রবার (২৬ আগস্ট) বিকেলে ধানমন্ডি ৩২ নম্বরে যান তিনি। এসময় তার সাথে আওয়ামী লীগের কয়েকশ নেতাকর্মীও ছিলেন।

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট বলেন, রাজনীতি নিয়ে আমার কোনো ভাবনা নেই। আমরা সবাই শেখ হাসিনার কর্মী, বঙ্গবন্ধুর কর্মী। আমরা কর্মী হিসেবে কাজ করতে চাই।

এর আগে, জামিনে কারামুক্ত হয়ে দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতাল ছাড়েন তিনি। পরে বিকেল পৌনে ৫টার দিকে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা জানান।

সম্রাটের আসার খবর পেয়ে দুপুর থেকেই ধানমন্ডির ৩২ নম্বরে জড়ো হতে থাকেন তার ভক্ত-সমর্থকরা। তারা ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’, ‘ডাক দিয়েছেন সম্রাট ভাই, ঘরে থাকার সময় নাই’,  ‘যুবলীগ আসছে, রাজপথ কাঁপছে’ বলে স্লোগান দেন।

এর আগে, গত সোমবার (২২ আগস্ট) জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের দায়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাটের জামিন মঞ্জুর করেছেন আদালত।

ঢাকার বিশেষ জজ আদালত-৬ এর বিচারক আল আসাদ মো. আসিফুজ্জামান শুনানি শেষে ১০ হাজার টাকা মুচলেকায় তার জামিন মঞ্জুর করেন। অসুস্থ বিবেচনায় আগামী ১৯ সেপ্টেম্বর পর্যন্ত তার জামিন মঞ্জুর করা হয়।

জনপ্রিয়

রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে সামনে অনশনে গণঅধিকারের প্রার্থী

জামিনে মুক্তি পেয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানালেন সম্রাট

প্রকাশের সময় : ০৬:৫৬:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ২৬ অগাস্ট ২০২২