
কলারোয়ায় ঐতিহ্যবাহী অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন প্রিমিয়ার ছাত্র সংঘের দ্বি-বার্ষিক সম্মেলন-২২’ অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে সর্বসম্মতিক্রমে আগামি দুই বৎসরের জন্য আফজাল ফুয়াদ অভিকে সভাপতি ও ইমদাদুল হক মিলনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। শনিবার বেলা ১১ টায় কলারোয়া পাবলিক ইনস্টিউট চত্বরে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ভার্চ্যুয়ালি প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন প্রিমিয়ার ছাত্র সংঘের প্রধান উপদেষ্টা কলারোয়ার কৃতি সন্তান অস্ট্রেলিয়া প্রবাসী
এস.এম আলতাফ হোসেন লাল্টু।
প্রিমিয়ার ছাত্র সংঘের প্রতিষ্ঠাতা সভাপতি আফজাল ফুয়াদ অভির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আলী গাজী, সংগঠনের উপদেষ্টা ক.পা.ই সাধারণ সম্পাদক এড. শেখ কামাল রেজা, উপদেষ্টা শিক্ষক ও সাংবাদিক দীপক শেঠ, প্রধান শিক্ষক ও সাংবাদিক রাশেদুল হাসান কামরুল, প্রধান শিক্ষক মুজিবুর রহমান, বিশিষ্ঠ সমাজ সেবক এনায়েত খান টুন্টু, সমাজ সেবক ডাঃ আমানুল্লাহ, প্রভাষক আসাদুজ্জামান ফারুকী, সেবা’র আহবায়ক মাস্টার শেখ শাহাজাহান আলী শাহীন।
সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইমদাদুল হক মিলনের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন ও ভার্চ্যুয়ালি উপস্থিত ছিলেন প্রিমিয়ার ছাত্র সংঘ’র আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আমেরিকা প্রবাসী শরিফুল ইসলাম বিকু মল্লিক, সংগঠনের কর্মকর্তা সাংবাদিক ফারুক রাজ, মাস্টার রাজিবুল ইসলাম, মাস্টার সিরাজুল ইসলাম, আবুল বাশার, তৌহিদুরজ্জামান, ইমরান হোসেন, পঙ্কজ ঘোষ, আজমল হোসেন, নাহিদ হাসান, রায়হান কবির, শামীম রেজাসহ সাংবাদিক, সুধি, সংঘের বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।
সভায় নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক সহ ৩১ সদস্য বিশিষ্ঠ কেন্দ্রীয় কমিটির কর্মকর্তাদের শপথ বাক্য পাঠ করানো হয়। সব শেষে নবম শ্রেণির এক মেধাবী অসহায় শিক্ষার্থীকে পাঠ্যক্রমানুযায়ী সহায়ক বই প্রদান করা হয়। এরপর সবাই সংগঠনের অস্থায়ী কার্যালয়ে মধ্যাহ্ন ভোজে মিলিত হয়। অনুষ্ঠানে শুরুতেই জাতীয় সংগীতের সাথে সাথে জাতীয় পতাকা অর্ধনিমিত ও সংগঠনের পতাকা উত্তোলন করা হয়।
আতাউর রহমান (সাতক্ষীরা) ব্যুরো 







































