সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার পথে ট্রলারডুবি, উদ্ধার ৩০

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশের সময় : ০১:১৭:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অক্টোবর ২০২২
  • ১২৮

ছবি-আরটিভি

অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার পথে বঙ্গোপসাগরে রোহিঙ্গা বোঝাই ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এ সময় ৩০ জনকে জীবিত উদ্ধার করেছে কোস্টগার্ড। তবে ট্রলারটিতে কতজন রোহিঙ্গা ছিল, তা জানা যায়নি।

আজ মঙ্গলবার (০৪ সেপ্টেম্বর) ভোরে কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের হরমুনিয়াপাড়া এলাকার উপকূলবর্তী গভীর সাগরে ট্রলারডুবির এ ঘটনা ঘটে। উদ্ধার রোহিঙ্গাদের মধ্যে দুই নারী ও ২৮ পুরুষ রয়েছেন বলে জানা গেছে।

কোস্টগার্ডের টেকনাফের বাহারছড়া আউটপোস্ট স্টেশনের কন্টিনজেন্ট কমান্ডার মো. দেলোয়ার হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ভোরে জেলেরা টেকনাফের বাহারছড়া ইউনিয়নের হরমুনিয়াপাড়ায় সাগর থেকে সাঁতরে কিছু রোহিঙ্গাকে উপকূলে আসতে দেখে কোস্টগার্ডকে খবর দেন। এসময় ৩০ জন রোহিঙ্গাকে জীবিত উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া রোহিঙ্গারা জানিয়েছেন, অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার পথে গভীর সাগরে তাদের বহনকারী ট্রলারটি ডুবে যায়। এতে তারা সাগরে ভাসতে থাকেন।

এসময় মাছ ধরতে যাওয়া ট্রলার ও নৌকার জেলেদের সহায়তা চান রোহিঙ্গারা। পরে তাদের ছুঁড়ে দেওয়া বয়া ও পানির জার দিয়ে সাঁতরিয়ে তীরে উঠে আসেন। এখনো অনেকে সাগরে ভাসছেন বলে জানা গেছে।

এদিকে ট্রলারে কতজন রোহিঙ্গা ছিলেন তা নিশ্চিত হওয়া যায়নি। উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে। আরো রোহিঙ্গা সাগরে ভাসতে থাকায় প্রাণহানির আশঙ্কা করছে কোস্টগার্ড।

জনপ্রিয়

অবসরে উপদেষ্টারা কে কী করবেন?

অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার পথে ট্রলারডুবি, উদ্ধার ৩০

প্রকাশের সময় : ০১:১৭:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অক্টোবর ২০২২