
যশোরের ঝিকরগাছায় উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধাদের মাঝে হেলথ কার্ড বিতরণ ও ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে বুধবার (১৯ অক্টোবর) বিকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ইউএনও মাহবুবুল হকের সভাপতিত্বে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অব.) ডা. নাসির উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান লুবনা তাক্ষি।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ডা.নাসির উদ্দিন বলেন, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা, রাষ্ট্রীয় মর্যাদায় দাফনসহ বিভিন্ন সম্মাননা ও সুযোগ সৃষ্টি করেছেন। তিনি বলেন এ হেলথ কার্ড মুক্তিযোদ্ধাদের মুল্যায়ন ও সুযোগ বৃদ্ধি করেছে।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম রেজা, ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন ভক্ত, ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: মোঃ রশিদুল আলম, ও আবাসিক মেডিকেল অফিসার ডাঃ জান্নাতুন নাহার প্রমুখ। এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে জাতির বীর সন্তান ঝিকরগাছা উপজেলার মুক্তিযোদ্ধাদের প্রত্যেককে একটি করে হেলথ কার্ড দেয়া হয়। (বাংলাদেশে এই প্রথম)। এবং ফ্রি হেলথ চেকআপ ও এক মাসের ওষুধ দেয়া হয়।
বার্তাকণ্ঠ/এন
ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি 







































