
ঠাকুরগাঁওয়ে সবজি চাষে ঝুঁকছেন কৃষকেরা। সবজি ফসলের আবাদে খাটুনি বেশী হলেও বেশী টাকা লাভ হয় বলে প্রতি বছর কৃষকের সংখ্যা বাড়ছে বলে জানা গেছে।
উপজেলা কৃষি অফিস সুত্রে এবারের মৌসুমে গোটা উপজেলায় ১ হাজার ৪২৫ হেক্টর পরিমাণ জমিতে বিভিন্ন সবজী ফসলের আবাদের সরকারী লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। ঠাকুরগাঁও সদর মোহাম্মদপুর ইউনিয়নের মাষ্টার পাড়া গ্রামের মাঠে কৃষি জমিতে প্রায় ২০ জন কৃষক সবজি ফসলের আবাদ করেছেন।
এব্যাপারে কৃষক ছাইদুর রহমান, আরিফ হোসেন , আছমত আলী ফুলকপি আবাদ করেছেন। তারা জানান নিজেদের বীজতলার চারা জমিতে লাগিয়েছেন। কৃষক করিম আগাম করে ক্ষীরা ফসলের আবাদ করেছেন।
উপজেলা কৃষি কর্মকর্তা বলেন, সবজী ফসলের আবাদে আগ্রহী কৃষকদেরকে পরামর্শ ও বিভিন্ন সহায়তা দেওয়া হয়ে থাকে।
আব্দুল আউয়াল, ঠাকুরগাঁও থেকে 






































