বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

হিলিতে ফেনসিডিলসহ দম্পতি আটক

দিনাজপুরের হিলিতে ফেনসিডিলসহ আসাদুজ্জামান আসাদ ও তার স্ত্রী লতিফা বেগমকে আটক করেছে পুলিশ।

বুধবার (২ নভেম্বর) সকাল সাড়ে ১১ টায় পৌর শহরের উত্তরবাসুদেবপুর এলাকায় সিপিরোড়ের মানি ফিস এন্ড এ্যাকুরিয়াম হাউস এর সামনে থেকে তাদের আটক করা হয়।

আটককৃত আসামিরা হলেন উপজেলার খট্রামাধবপাড়া ইউনিয়নের দেবখন্ডা গ্রামের মৃত কোবাদ হোসেন এর ছেলে আসাদুজ্জামান আসাদ (৪৮) এবং তার স্ত্রী লতিফা বেগম (৩৫)।

হাকিমপুর থানার অফিসার ইনচার্জ ওসি আবু সায়েম মিয়া বলেন, গোপন সংবাদে জানতে পারি মাদকদ্রব্য ফেনসিডিল নিয়ে হিলি থেকে জয়পুরহাট যাচ্ছে মাদককারবারীরা। এমন সংবাদের ভিত্তিতে উত্তর বাসুদেবপুর এলাকার সিপিরোডের মানি ফিস এন্ড এ্যাকুরিয়াম হাউস এর সমানে সন্দেহ ভাজন মটরসাইকেল এর দুই যাত্রীকে দাঁড় করিয়ে তল্লাশি চালিয়ে অভিনব কৌশলে লুকিয়ে রাখা (২৫) পঁচিশ বোতল ফেনসিডিলসহ দম্পতিকে আটক করা হয়। এসময় তাদের ব্যবহারকৃত একটি পালসার মটরসাইকেল আটক করা হয়।

বার্তাকণ্ঠ/এন

জনপ্রিয়

যশোরে খাস জমি দখলকে কেন্দ্র করে হামলা-ভাঙচুরের অভিযোগে সংবাদ সম্মেলন

হিলিতে ফেনসিডিলসহ দম্পতি আটক

প্রকাশের সময় : ১০:১৯:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ নভেম্বর ২০২২