বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বইমেলায় বোমা হামলার হুমকি দিয়েছে জঙ্গি সংগঠন আনসার আল ইসলাম

  • ঢাকা ব্যুরো।।
  • প্রকাশের সময় : ০৮:৩৭:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৩
  • ২৩৫

অমর একুশে বইমেলায় বোমা হামলার হুমকি দিয়ে বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদাকে চিঠি পাঠিয়েছে নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলাম।

বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) এ বিষয়ে শাহবাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন বাংলা একাডেমির নিরাপত্তা কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর আলম।

রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. শহীদুল্লাহ বলেন, বাংলা একাডেমির মহাপরিচালককে জঙ্গি সংগঠন আনসার আল ইসলাম একটি চিঠি দিয়েছে। চিঠিটি পর্যালোচনা করা হচ্ছে। আসলেই জঙ্গি সংগঠন পাঠিয়েছে কি না এসব বিষয়ে তদন্ত চলছে।

সাধারণ ডায়েরিতে বলা হয়, ২৩ ফেব্রুয়ারি বেলা ১১টায় মাওলানা মো. সাইফুল ইসলাম স্বাক্ষরিত বাংলা একাডেমির মহাপরিচালক বরাবর পাঠানো এক চিঠিতে অমর একুশে বইমেলায় বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। বিষয়টি আতঙ্কের।

পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, মূলত কারা এই চিঠিটি দিয়েছে সেটি খতিয়ে দেখা হচ্ছে। এ বিষয়ে তদন্ত চলছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো যাবে।

জনপ্রিয়

কলারোয়া ফ্রেন্ডস স্পোর্টিং ক্লাবে দোয়া ও ইফতার মাহফিল 

বইমেলায় বোমা হামলার হুমকি দিয়েছে জঙ্গি সংগঠন আনসার আল ইসলাম

প্রকাশের সময় : ০৮:৩৭:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৩