শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

দেশে খাদ্য মজুদের পরিমাণ ২১ লক্ষ মেট্রিক টন ছাড়িয়েছে-খাদ্যমন্ত্রী

  • ঢাকা ব্যুরো।।
  • প্রকাশের সময় : ০৪:০৬:০১ অপরাহ্ন, রবিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৩
  • ১৮৯

দেশে খাদ্য মজুদের পরিমাণ ২১ লক্ষ মেট্রিক টন ছাড়িয়ে গেছে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি।
রোববার বেলা ১০ টায় নওগাঁর রুবির মোড়ে ও এম এস কার্যক্রম পরিদর্শনকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
খাদ্যমন্ত্রী বলেন, দেশে স্বাধীনতা পরবর্তী খাদ্যের সর্বোচ্চ মজুদ আছে যেখানে সরকারিভাবে দশ লক্ষ মেট্রিক টন খাদ্য মজুদ থাকলে যথেষ্ট সেখানে সরকারীভাবে ২১ লক্ষ মেট্রিক টনের ও বেশি খাদ্য মজুদ রয়েছে।
মন্ত্রী আমনে বাম্পার ফলন হয়েছে এবং বোরোতে বাম্পার ফলন হবে আশাবাদ ব্যক্ত করে বলেন সরকার কৃষি ক্ষেত্রে ব্যপক অবদান রাখছে এবং শক্ত অবস্থানে আছে। দেশে খাদ্যের কোন অভাব হবে না সুতরাং দুর্ভিক্ষ হবারও কোন আসাংকা নেই। দুর্ভিক্ষ বিষয়ে আতঙ্কিত না হবার আহবান জানান মন্ত্রী।
তিনি ব্যবসায়ীদের উদ্দেশ্যে হুঁশিয়ারি দিয়ে বলেন তারা যেন উদ্বৃত্ত মজুদ  করে দেশে খাদ্য সংকট সৃষ্টিকরে মানুষকে বিপদে ফেলার চেষ্টা করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে ও জানান মন্ত্রী।

জনপ্রিয়

যুদ্ধ বাঁধলে যুক্তরাষ্ট্রের সেনাদের ওপর হামলা ও সরঞ্জাম গুঁড়িয়ে দেওয়া হবে: ইরান

দেশে খাদ্য মজুদের পরিমাণ ২১ লক্ষ মেট্রিক টন ছাড়িয়েছে-খাদ্যমন্ত্রী

প্রকাশের সময় : ০৪:০৬:০১ অপরাহ্ন, রবিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৩