শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

যশোরে ২৩ লাখ টাকার ফেনসিডিল সহ মাদক ব্যবসায়ী আটক

  • যশোর অফিস।।
  • প্রকাশের সময় : ০৯:৩৮:৫৬ অপরাহ্ন, বুধবার, ১২ এপ্রিল ২০২৩
  • ১৫৪

যশোরে ৪৪২ বোতল ফেনসিডিলসহ ইসরাফিল (২২) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুুলিশ (ডিবি)। উদ্ধারকৃত ফেনসিডিলের আনুমানিক মূল্য ২৩ লাখ ২৬ হাজার টাকা।

বুধবার (১২ এপ্রিল) বেলা ৩টার দিকে যশোর-ঝিনাইদহ সড়কের চুরামনকাটি ঈদগাহ জামে মসজিদের সামনে থেকে ফেনসিডিলসহ ইসরাফিলকে আটক করা হয়।

আটক ইসরাফিল বেনাপোলের ধান্যখোলা গ্রামের বিল্লাল হোসেনের ছেলে।

ডিবির ওসি রুপন কুমার সরকার বলেন, পুলিশের কাছে গোপন খবর ছিলো ফেনসিডিলের একটি বড় চালান পাচার হচ্ছে। এমন খবরে ডিবি পুলিশ ওঁৎ পেতে ছিলো। এক পর্যায়ে ঢাকা মেট্রো-এ-১৯-৪৭০৭ নাম্বারের একটি পিকআপ আসলে গাড়িটিকে থামানো হয়। এসময় বিশেষ কায়দায় গাড়িতে লুকানো ৪৪২ বোতল ফেনসিডিল পাওয়া যায়।

উদ্ধার ফেনসিডিলের আনুমানিক মূল্য ২৩ লাখ ২৬ হাজার টাকা। এ ঘটনায় থানায় নিয়মিত মামলার প্রস্তুতি চলছে।

জনপ্রিয়

যশোরে খাস জমি দখলকে কেন্দ্র করে হামলা-ভাঙচুরের অভিযোগে সংবাদ সম্মেলন

যশোরে ২৩ লাখ টাকার ফেনসিডিল সহ মাদক ব্যবসায়ী আটক

প্রকাশের সময় : ০৯:৩৮:৫৬ অপরাহ্ন, বুধবার, ১২ এপ্রিল ২০২৩