বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ২৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

বাংলাদেশীদের হজ্বের কোটা বাড়িয়েছে সৌদি

নুরুজ্জামান লিটন :=

বাংলাদেশের হজযাত্রীর কোটা আরো ১০ হাজার বাড়িয়েছে রাজকীয় সৌদি সরকার। আজ বুধবার সৌদি আরবের জেদ্দায় ২০২০ সালের বাংলাদেশ-সৌদি আরব হজ চুক্তি অনুষ্ঠিত হয়। মক্কায় হজ চুক্তিতে এ সিদ্ধান্ত হয় বলে জানিয়েছে ধর্ম মন্ত্রণলয়। বর্তমানে এক লাখ ২৭ হাজারের সঙ্গে নতুন করে আরো ১০ হাজার হজযাত্রী পবিত্র হজব্রত পালন করার সুযোগ পাবেন।

২০২০ সালের সৌদি-বাংলাদেশ হজচুক্তির জন্য ধর্ম প্রতিমন্ত্রী শেখ আব্দুল্লাহর নেতৃত্বে পাঁচ সদস্যের বাংলাদেশ প্রতিনিধি দল গত ২ ডিসেম্বর সৌদি আরব যায়। এবারের হজ চুক্তিতে বাংলাদেশের বর্তমান মুসলিম জনসংখ্যার ভিত্তিতে অতিরিক্ত ২০ হাজার বাংলাদেশি হজযাত্রীর হজের অনুমতি চাওয়া হয়।

বাংলাদেশের ৫০ শতাংশ হারে হজযাত্রীর জেদ্দা এবং মদিনায় ফ্লাইট পরিচালনার প্রস্তাব করা এবং  সৌদি আরব অংশের বাংলাদেশি শতভাগ হজযাত্রীর  ইমিগ্রেশন ঢাকায় সম্পন্ন  করার প্রস্তাব করা হয়। তবে সে বিষয়ে সিদ্ধান্তের কথা এখনো জানানো হয়নি।

আপনার মন্তব্য লিখুন

লেখকের সম্পর্কে

Shahriar Hossain

জনপ্রিয়

পেশাদারিত্বের বিষয়ে সাংবাদিকদের আপসহীন হতে হবে: তথ্য উপদেষ্টা

বাংলাদেশীদের হজ্বের কোটা বাড়িয়েছে সৌদি

প্রকাশের সময় : ০৭:৫৫:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০১৯