সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ১৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ভারতে মুসলিমবিদ্বেষী আইন নিয়ে মুখ খুললেন নাসিরউদ্দিন শাহ

মনিরুল আলম মিশর :=

ভারতে সংশোধিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে সারা দেশজুড়ে চলছে কঠোর প্রতিবাদ। সাধারণ মানুষ থেকে শুরু করে এই আইনের প্রতিবাদ করেছেন জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তাদের শান্তিপূর্ণ প্রতিবাদের মাঝেই বিনা অনুমতিতে ঢুকে পড়ে দিল্লি পুলিশ। এ সময় তাদের ওপর চলে অমানবিক নির্যাতন। এই ঘটনার পরেই প্রতিবাদে মুখর হন সারা দেশের বিভিন্ন রাজ্যের মানুষ।

তবে এ নিয়ে প্রতিবাদ করেননি বলিউডের প্রথম সারির তারকারা। জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র হয়েও কোনো মন্তব্য করেননি শাহরুখ খান। এ ছাড়া চুপ থেকেছেন আমির খান, সালমান খান, দীপিকা পাডুকোন, রণবীর সিং, রণবীর কাপুর, বরুণ ধাওয়ানসহ আরও অনেকে। কিন্তু কেন তারা চুপ থেকেছেন, সে নিয়ে এবার মুখ খুললেন নাসিরউদ্দিন শাহ।

অভিনেতা নাসিরউদ্দিন শাহ এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে জানান, যাদের কিছু হারানোর ভয় আছে, তারাই এখনও মুখ খোলেননি। তিনি বলেন, মানুষ আজকাল নিজেদের মতামত স্পষ্ট করে বলছেন। মতামত দিলে কী হবে, এই ভয় মানুষের মন থেকে চলে যাচ্ছে। অনেকে হয়তো এখনও মুখ খোলেননি। হয়তো তারা কিছু হারাতে ভয় পান। তবে এখন বেশিরভাগ মানুষই ভয় না পেয়ে মুখ খুলছেন।

বরাবরই নিজের মতামত স্পষ্ট করে বলে এসেছেন নাসিরউদ্দিন শাহ। এ ছাড়া অনুরাগ কাশ্যপ প্রথম থেকে সিএএর বিরোধিতা করে এসেছেন।

আপনার মন্তব্য লিখুন

লেখকের সম্পর্কে

Shahriar Hossain

জনপ্রিয়

কুষ্টিয়ায় হেযবুত তওহীদের জনসভা অনুষ্ঠিত

ভারতে মুসলিমবিদ্বেষী আইন নিয়ে মুখ খুললেন নাসিরউদ্দিন শাহ

প্রকাশের সময় : ১০:১৩:৫৬ অপরাহ্ন, বুধবার, ২৫ ডিসেম্বর ২০১৯