শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সিরিয়ায় ভয়াবহ হামলায় নিহত ৩৫

আন্তর্জাতিক ডেস্ক : সিরিয়ার সরকারি বাহিনীর হামলায় ৪ সেনা নিহতের ঘটনার প্রতিশোধ নিলো তুরস্ক। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বলেছেন, পাল্টা আক্রমণে সিরিয়ার ৩০ থেকে ৩৫ জন সেনা নিহত হয়েছে।

এরদোয়ান বলেন, আমাদের সেনারা শহীদ হবে আর আমরা চুপ করে বসে থাকবো তা সম্ভব না।তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় গতকাল জানায়, সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় ইদলিবে সোমবার এক বোমা হামলায় তুরস্কের চার সৈন্য নিহত হয়েছে। আহত হয়েছে আরো ৯ সৈন্য।

এরপরই হামলার জবাব দেয় তুরস্ক। দেশটি জানায়, তুর্কিবাহিনী পাল্টা হামলা চালিয়ে সিরিয়া সরকারি বাহিনীর লক্ষ্যসমূহ ধ্বংস করেছে। ইউক্রেন যাওয়ার আগে সাংবাদিকদের এরদোয়ান বলেন, ফাইটার জেট ও আর্টিলারি ফায়ার দিয়ে জবাব দিয়েছে আংকারা। এতে ৩০ থেকে ৩৫ জন সিরিয়ার সেনা নিহত হয়েছে।

আপনার মন্তব্য লিখুন

লেখকের সম্পর্কে

Shahriar Hossain

জনপ্রিয়

রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে সামনে অনশনে গণঅধিকারের প্রার্থী

সিরিয়ায় ভয়াবহ হামলায় নিহত ৩৫

প্রকাশের সময় : ০৯:৪২:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী ২০২০