বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

করোনায় আক্রান্ত শিশুর দেহে ‘রহস্যময়’ উপসর্গ

মামুন বাবু ।।  যুক্তরাষ্ট্রে করোনাভাইরাস পজিটিভ শনাক্ত হওয়া কিছু শিশুর দেহে খুবই রহস্যময় কিন্তু বিপজ্জনক কিছু উপসর্গ দেখা দিয়েছে। রহস্যময় এসব লক্ষণের সঙ্গে করোনাভাইরাসের সম্পর্ক রয়েছে বলে ধারণা করছেন দেশটির চিকিৎসকরা।

এনএইচএসের বরাত দিয়ে বিবিসি বাংলা জানায়, রাজধানী লন্ডন এবং যুক্তরাজ্যের বেশ কয়েকটি স্টেটে হাসপাতালে ইনটেনসিভ কেয়ারে চিকিৎসাধীন গুরুতর অসুস্থ কিছু শিশুর চিকিৎসা করা হচ্ছে যাদের লক্ষণগুলো খুবই অস্বাভাবিক।

এসব শিশুদের ফ্লুর মতো জ্বর এবং দেহের বিভিন্ন জায়গায় প্রদাহ বা জ্বালাপোড়ার অনুভূতি রয়েছে।

এছাড়া তীব্র জ্বর, রক্তচাপ কমে যাওয়া, শ্বাসকষ্ট এবং শরীরে ‘র‌্যাশ’ বা ফুসকুড়ি দেখা দিচ্ছে এসব শিশুদের। তাদের কারও কারও পেটে ব্যথা, বমি, ডায়রিয়া, হৃৎপিণ্ডের প্রদাহ এবং রক্ত পরীক্ষার অস্বাভাবিক ফল আসার মতো লক্ষণও দেখা যাচ্ছে।

এসব লক্ষণ প্রকাশ পাওয়া শিশুদের কেউ কেউ করোনাভাইরাসে আক্রান্ত।

কেমব্রিজের শিশুরোগ বিশেষজ্ঞ ডা. নাজিমা পাঠান বলেছেন, স্পেন এবং ইতালিতে থাকা তার সহকর্মীরা শিশুদের মধ্যে একই ধরনের সংক্রমণ দেখেছেন।

এ বিষয়ে বিশেষজ্ঞরা বলছেন, শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থা যদি কোনো একটি সংক্রমণের সঙ্গে লড়াই করতে গিয়ে হার মেনে যাবার মতো অবস্থা হয়, তাহলে এ ধরনের লক্ষণ দেখা দিতে পারে।

বিষয়টিতে উদ্বেগের কথা জানালেও এনএইচএস থেকে বলা হয়েছে, এখন পর্যন্ত খুব কম শিশুর মধ্যেই এসব ‘বিরল কিন্তু বিপজ্জনক’ উপসর্গ দেখা দিয়েছে। তা ছাড়া করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ হওয়া শিশুর সংখ্যাও খুবই কম যুক্তরাষ্ট্রে।

আপনার মন্তব্য লিখুন

লেখকের সম্পর্কে

Shahriar Hossain

জনপ্রিয়

পেশাদারিত্বের বিষয়ে সাংবাদিকদের আপসহীন হতে হবে: তথ্য উপদেষ্টা

করোনায় আক্রান্ত শিশুর দেহে ‘রহস্যময়’ উপসর্গ

প্রকাশের সময় : ১১:১৫:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২০