রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বেনাপোলে ১ লাখ ১৫ হাজার মার্কিন ডলারসহ ৩ হুন্ডি ব্যবসায়ীকে আটক করেছে বিজিবি

রোকনুজ্জামান রিপন:/=

যশোর শহরের খাজুরা বাসস্ট্যান্ডে অভিযান চালিয়ে ১ লাখ ১৫ হাজার ইউএস ডলারসহ তিন হুন্ডি ব্যবসায়ীকে আটক করেছে বিজিবি। শুক্রবার রাতে  এক প্রেস ব্রিফিং এর মধ্যমে বজিবি জানান,ঢাকাগামী একটি প্রাইভেটকার থেকে তাদের আটক ও ডলার জব্দ করা হয়।

তিনি জানান, বিজিবির দলটি কারটি তল্লাশি করে এক লাখ ১৫ হাজার মার্কিন ডলার উদ্ধার এবং তিনজনকে আটক করে। আটক তিনজনই শার্শা উপজেলার বাসিন্দা। তারা হলেন, বালুন্ডা গ্রামের মো. ইয়াসিন সরকারের ছেলে মো. শাহ আলম (৩৫), রামচন্দ্রপুর গ্রামের মো. আব্দুস সালামের ছেলে মো. মাসুদ রানা (২৮) এবং গাজীপুর গ্রামের মো. আব্দুল বারীর ছেলে মো. জাকির হোসেন (৩৬)।

৪৯ বিজিবি যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল  সেলিম রেজা জানান, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিজিবির বিশেষ দল ঢাকাগামী একটি প্রাইভেটকার আটক করতে সক্ষম হয়। তাদের কাছ থেকে এক লাখ ১৫ হাজার ইউএস ডলারসহ তিনজনকে আটক করা হয়েছে। আটককারীরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে হুন্ডি ও স্বর্ণ চোরাকারবারীর সাথে দীর্ঘদিন জড়িত বলে স্বীকার করেছে। হুন্ডিসহ আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

আপনার মন্তব্য লিখুন

লেখকের সম্পর্কে

Shahriar Hossain

জনপ্রিয়

নিউ ইয়র্কে ১৫ বছর কারাদণ্ডের মুখোমুখি পুলিশের গুলিতে আহত বাংলাদেশি যুবক

বেনাপোলে ১ লাখ ১৫ হাজার মার্কিন ডলারসহ ৩ হুন্ডি ব্যবসায়ীকে আটক করেছে বিজিবি

প্রকাশের সময় : ০৮:০৬:৩২ পূর্বাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২০