বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ২৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

দেশের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে

স্টাফ রিপোর্টার ## দেশের সর্বনিম্ন তাপমাত্রা মৌলভীবাজারের শ্রীমঙ্গলে। মঙ্গলবার (২৬ জানুয়ারি) শ্রীমঙ্গলে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়া সহকারি মো. আব্দুল আলিম জানান, এটাই দেশের সর্বনিম্ন তাপমাত্রা।

শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রার সঙ্গে বইছে মৃদু শৈত্যপ্রবাহ। শীতের দাপটে ব্যাহত হচ্ছে নগরীর স্বাভাবিক জীবনযাত্রা।

গত ক’দিন ধরেই বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সূর্যতাপ বাড়লে কনকনে হিমেল হাওয়ার দাপট কিছুটা কমে যায়। আবার বিকেল গড়িয়ে সন্ধ্যে নামতেই অনুভূত হয় তীব্র শীত।

আবহাওয়া সহকারি মো. আব্দুল আলিম বলেন, দেশের সর্বনিম্ন তালিকায় শ্রীমঙ্গল এর পরের অবস্থানে থাকা দুটি এলাকা হচ্ছে কুড়িগ্রামের রাজারহাট (১০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস) এবং পঞ্চগড় জেলার তেঁতুলিয়া (১০ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস)।

শ্রীমঙ্গল আবহাওয়া অধিদপ্তরের দায়িত্বরত কর্মকর্তা মুজিবুর রহমান বলেন, এই অবস্থা আরো দু-একদিন বিরাজ করতে পারে। আকাশ পরিস্কার হয়ে যাওয়ায় উত্তরের হাওয়ার শীতল বাতাস বেশি অনুভূত হচ্ছে।

আপনার মন্তব্য লিখুন

লেখকের সম্পর্কে

Shahriar Hossain

জনপ্রিয়

রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে সামনে অনশনে গণঅধিকারের প্রার্থী

দেশের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে

প্রকাশের সময় : ০২:০১:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ জানুয়ারী ২০২১