মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ২৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

আমিরাত কোটি কোটি টাকা ঢালবে ইসরায়েলে

স্টাফ রিপোর্টার ## সংযুক্ত আরব আমিরাতের ক্রাউন প্রিন্স জায়েদ আল নাহিয়ান ইজরাইলে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগের ইচ্ছা পোষণ করেছেন। বাংলাদেশি মুদ্রায় যা ১০১ কোটি টাকারও বেশি। সোমবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহু এ কথা জানান।

ইসরায়েলের আর্মি রেডিওকে দেওয়া এক সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেন, আবুধাবির ক্রাউন প্রিন্স তাকে বলেছিলেন যে তিনি (প্রিন্স) এমন প্রকল্পে অংশীদার হতে চান যা করোনা মহামারির পরও ইসরায়েলের অর্থনীতির প্রবৃদ্ধি ঘটাবে। তবে এখনও পর্যন্ত নেতানিয়াহুর এমন বক্তব্য সম্পর্কে সংযুক্ত আরব আমিরাতের পক্ষ থেকে কোনও মন্তব্য পাওয়া যায়নি।

এর আগে গত বৃহস্পতিবার নেতানিয়াহুকে সংযুক্ত আরব আমিরাতে তার অফিসিয়াল সফর স্থগিত করতে হয়েছিল। কারণ আমিরাতে যাওয়ার পথে তার বিমানকে জর্ডানের আকাশসীমা ব্যবহার করতে হতো। কিন্তু জর্ডান নেতানিয়াহুকে তাদের আকাশসীমা ব্যবহারের অনুমতি দেয়নি।

ডব্লিউএএম-র সরকারি সংবাদ সংস্থা জানিয়েছে, ওই সফর বাতিল হওয়ার পরও সংযুক্ত আরব আমিরাত ইজরাইলে ১০ বিলিয়ন ডলারের বিনিয়োগ তহবিল চালু করতে সম্মত হয়েছে।

সূত্র : ডেইলি সাবাহ

আপনার মন্তব্য লিখুন

লেখকের সম্পর্কে

Shahriar Hossain

জনপ্রিয়

যশোর-১ আসনে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে তৃপ্তি -হাসান ঐক্যবদ্ধ

আমিরাত কোটি কোটি টাকা ঢালবে ইসরায়েলে

প্রকাশের সময় : ১১:২৪:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ মার্চ ২০২১