বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

লে :জে: শফিউদ্দিন আহমেদ নতুন সেনাপ্রধানের দায়িত্বগ্রহণ করলেন

ঢাকা ব্যুরো ##  নতুন সেনাপ্রধান হিসেবে দায়িত্বগ্রহণ করলেন লেফটেন্যান্ট জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। আজ বৃহস্পতিবার সকালে পূর্বঘোষিত প্রজ্ঞাপন অনুযায়ী এ পদের দায়িত্বগ্রহণ করেন তিনি।

এর আগে ১০ জুন বৃহস্পতিবার সেনাপ্রধান হিসেবে লেফটেন্যান্ট জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছিল। লেফটেন্যান্ট জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদকে আজ থেকে জেনারেল পদে পদোন্নতি দিয়ে তিন বছরের জন্য সেনাবাহিনী প্রধান হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। তিনি সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল পদে দায়িত্ব পালন করে আসছিলেন। জেনারেল আজিজ আহমেদের স্থলাভিষিক্ত হলেন এসএম শফিউদ্দিন আহমেদ।

খুলনার একটি মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান এসএম শফিউদ্দিন আহমেদ ১৯৮৩ সালের ২৩ ডিসেম্বর নবম বিএমএ লংকোর্সের মাধ্যমে সেনাবাহিনীর পদাতিক কোরে কমিশন পান। গত বছর ডিসেম্বরে তাকে আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ডের (অ্যার্টডক) জিওসির দায়িত্ব থেকে কিউএমজি করে সেনা সদরে নিয়ে আসা হয়।

এর আগে ২০১৯ সালের আগস্টে মেজর জেনারেল থেকে পদোন্নতি পেয়ে লেফটেন্যান্ট জেনারেল হন শফিউদ্দিন আহমেদ।

জনপ্রিয়

কলারোয়া ফ্রেন্ডস স্পোর্টিং ক্লাবে দোয়া ও ইফতার মাহফিল 

লে :জে: শফিউদ্দিন আহমেদ নতুন সেনাপ্রধানের দায়িত্বগ্রহণ করলেন

প্রকাশের সময় : ০৩:২৬:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুন ২০২১