শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

জ্যাকুলিনকে যে লোভ দেখিয়ে ঘনিষ্ঠ হন প্রতারক ’সুকেশ’

সংগৃহীত ছবি

বিনোদন ডেস্ক ।।

লিউড অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজের বিরুদ্ধে ২০০ কোটি টাকার মানি লন্ডারিংয়ের অভিযোগ আছে। এমনকি এই সেক্টরের গডফাদার’খ্যাত সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে রয়েছে তার ঘনিষ্ঠতা। সুকেশ আর জ্যাকুলিনের প্রেম নিয়ে চর্চা এখন সব জায়গায়

এবার সামনে এলো আরও চাঞ্চল্যকর তথ্য। জ্যাকলিনকে শুধু দামি দামি উপহারই দেননি সুকেশ, সঙ্গে বলিউডের শ্রীলংকান সুন্দরীর মন পেতে বড় বাজেটের ছবিতে কাজ করার প্রলোভানও দেখিয়েছিলেন। ভারতীয় সংবাদমাধ্যম বলছে, জ্যাকলিনকে নিয়ে ভারতের প্রথম নারী সুপারহিরো কেন্দ্রিক ছবি বানানোর কথা বলেছিল সুকেশ। যার বাজেট হবে ৫০০ কোটি টাকা।

ইডিকে দেওয়া লিখিত বয়ানে জ্যাকলিন জানিয়েছেন, ২০১৭ সালের ফেব্রুয়ারি মাসে তার সঙ্গে আলাপ হয় সুকেশের। সেই সময় তিনি নিজেকে সান টিভির মালিক হিসেবে দাবি করেছিলেন। নায়িকা এও দাবি করেন, চলতি বছরের আগস্ট মাসে সুকেশ গ্রেপ্তার হওয়ার পর তার সঙ্গে আর কোনো সম্পর্ক রাখেননি তিনি।

জেরার জ্যাকলিন জানান, সুকেশ তাকে দেড় লাখ টাকা ধার দিয়েছিলেন। যা তিনি আমেরিকায় ভাই-বোনের জন্য পাঠিয়েছিলেন। সুকেশের থেকে নেওয়া উপহারের তালিকাও তুলে ধরেন নায়িকা। জানান, সুকেশ তাকে বিদেশি ঘোড়া, তিনটি গুচির ব্যাগ, শ্যানেলের ব্যাগ, দুটি হিরার আংটি, নানা রকম দামি পাথর ও হিরা বসানো দুটি কানের দুল এবং পাথরে সজ্জিত দুটি হার্মস ব্রেসলেট উপহার দেন।

জনপ্রিয়

যশোরে খাস জমি দখলকে কেন্দ্র করে হামলা-ভাঙচুরের অভিযোগে সংবাদ সম্মেলন

জ্যাকুলিনকে যে লোভ দেখিয়ে ঘনিষ্ঠ হন প্রতারক ’সুকেশ’

প্রকাশের সময় : ১২:০৯:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ ডিসেম্বর ২০২১