সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ২৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ঠাকুরগাঁওয়ে ফেনসিডিলসহ গ্রেফতার ১

ঠাকুরগাঁও শহরে ১২ বোতল ফেনসিডিলসহ হানিফ নামে এক যুবলীগ কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
ঠাকুরগাঁও সদর থানার ওসি তানভিরুল ইসলাম বলেন,  শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে শহরের স্বর্ণকারপট্টি এলাকার পুলিশ চেকপোস্টের সামনের দোকান থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারককৃত মো. হানিফ (২৯) ঠাকুরগাঁও শহরের টিকাপাড়া এলাকার মৃত আব্দুল বারেকের ছেলে। তাকে প্রায় সময় কর্মী হিসেবে যুবলীগের মিটিং-মিছিলে দেখা গেছে।
ওসি তানভিরুল ইসলাম বলেন,  গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত সাড়ে ৯টার স্বর্ণকারপট্টি এলাকার পুলিশ চেকপোস্টের সামনে হানিফের কম্পিউটারের দোকানে অভিযান চালানো হয়। এসময় ওই দোকানে তল্লাশি চালিয়ে ১২ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয় এবং হানিফকে গ্রেফতার করা হয়।
ওসি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে হানিফ স্বীকার করেছে  দীর্ঘদিন ধরে সে মাদক ব্যবসার সাথে জড়িত। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।
শনিবার আদালতের মাধ্যমে হানিফকে ঠাকুরগাঁও জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।
ঠাকুরগাঁও জেলা যুবলীগের সভাপতি আব্দুল মজিদ আপেল বলেন, যুবলীগ একটি সুশৃঙ্খল সংগঠন। কোন অপরাধীর সাথে যুবলীগের সম্পর্ক নেই।
জনপ্রিয়

যশোর-১ আসনে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে তৃপ্তি -হাসান ঐক্যবদ্ধ

ঠাকুরগাঁওয়ে ফেনসিডিলসহ গ্রেফতার ১

প্রকাশের সময় : ০৯:৩১:৪২ অপরাহ্ন, রবিবার, ৩ এপ্রিল ২০২২