বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বেনাপোলে বিদেশি পিস্তলসহ পিতা-পুত্র আটক

বেনাপোলের সীমান্ত এলাকা সাদিপুর গ্রামে অভিযান চালিয়ে বিদেশি পিস্তল ও গুলিসহ অস্ত্র ব্যবসায়ী পিতা-পুত্রকে আটক করেছে বাংলাদেশ (বর্ডার গার্ড)  বিজিবি ও  পোর্ট থানার পুলিশ সদস্যরা।

সোমবার (২৩ মে) ভোরের দিকে বেনাপোল বিজিবি সদস্যদের ও পোর্ট থানা পুলিশের যৌথ অভিযানে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো- সাদিপুর গ্রামের মানিক মন্ডলের ছেলে মোঃ শাহ জামাল (কালু) (৫৫) ও তার ছেলে সোহেল আহমেদ (৩০)।

বিজিবি জানায়, গোপন সূত্রে খবর পায় অস্ত্র ব্যবসায়ীরা বিপুল পরিমাণ অস্ত্রের একটি চালান পাচার করে এনে সাদিপুর গ্রামের একটি বাড়িতে মজুদ করছে। এমন সংবাদের ভিত্তিতে বিজিবি-পুলিশ যৌথ অভিযান চালিয়ে শাহ জামাল কালুর বাড়িতে অভিযান চালিয়ে ঘরের মধ্যে কৌশলে লুকিয়ে রাখা ৫টি বিদেশি পিস্তল ও ৫ রাউন্ড গুলিউদ্ধার করা হয়। এ সময় অবৈধভাবে অস্ত্র রাখার অভিযোগে পিতা-পুত্রকে আটক করা হয়েছে।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক শাহেদ মিনহাজ সিদ্দিকী জানান, বেনাপোলের সীমান্তবর্তী সাদিপুর গ্রামে পুলিশ-বিজিবি অভিযান চালিয়ে ৫টি বিদেশি পিস্তল ও ৫ রাউন্ড গুলিসহ পিতা-পুত্রকে আটক করা হয়েছে। অবৈধভাবে অস্ত্র রাখার অপরাধে তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায়  সোর্পদ করা হয়েছে।

জনপ্রিয়

দেশে আবারও ভূমিকম্প অনুভূত

বেনাপোলে বিদেশি পিস্তলসহ পিতা-পুত্র আটক

প্রকাশের সময় : ১২:০০:৩১ অপরাহ্ন, সোমবার, ২৩ মে ২০২২