বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

নাভারণ সাতক্ষীরা মোড়ে কোটি টাকার স্বর্ণসহ পাচারকারী আটক

যশোরের বেনাপোল দিয়ে ভারতে পাচারের সময় ১০টি  স্বর্ণেরবারসহ মনিরুজ্জামান (৪০) নামে এক পাচারকারীকে আটক করেছে বিজিবি।

রবিবার (১৯ জুন) সকাল ৮টার দিকে বিজিবি অভিযান চালিয়ে স্বর্ণসহ মনিরুজ্জামানকে আটক করে। সে বেনাপোল পোর্ট থানার নামাজ গ্রামের শের আলীর ছেলে।

 জব্দকৃত স্বর্ণের ওজন ১ কেজি ১৭৯ গ্রাম। জব্দকৃত স্বর্ণের বাজার মূল্য ১ কোটি ২ লাখ টাকা।

যশোর ৪৯ বিজিবির অধিনায়ক লে,কর্নেল শাহেদ মিনহাজ সিদ্দিকী জানান, গোপন সংবাদে জানতে পারি এক স্বর্ণ পাচারকারী ঢাকা থেকে ছেড়ে আসা বাস সাতক্ষীরা এক্সপ্রেস থেকে নেমে বেনাপোল সীমান্তের দিয়ে স্বর্ণ পাচারের উদ্দ্যেশে নাভারণ সাতক্ষীরা মোড়ে আবস্থান করছে।এমন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি অভিযানিক দল নাভারণ সাতক্ষীরা মোড় থেকে মনিরুজজামানকে ১০টি স্বর্ণেরবারসহ হাতেনাতে আটক করা হয়।

এব্যাপারে আটক স্বর্ণ পাচারকারীর বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

জনপ্রিয়

বালিয়াকান্দিতে দপ্তর প্রধানদের সাথে মত বিনিময় সভায়-এমপি হারুন

নাভারণ সাতক্ষীরা মোড়ে কোটি টাকার স্বর্ণসহ পাচারকারী আটক

প্রকাশের সময় : ০১:৪৩:২৪ অপরাহ্ন, রবিবার, ১৯ জুন ২০২২