বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ২৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

শাকিব খানের মা হচ্ছেন মাহিয়া মাহি

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : ১২:৪০:৪৩ অপরাহ্ন, সোমবার, ২৫ মার্চ ২০২৪
  • ১৬৯

শাকিব খান ও মাহিয়া মাহি।ছবি-সংগৃহীত

আসন্ন ঈদে মুক্তি পেতে যাচ্ছে ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান অভিনীত বিগ বাজেটের সিনেমা ‘রাজকুমার’। সিনেমাটির প্রথম পোস্টার ইতোমধ্যে প্রকাশ পেয়েছে। আর এর ট্রেলার নায়কের জন্মদিনে বুর্জ খলিফায় দেখানো হবে।

‘রাজকুমার’-এ শাকিব খানের সঙ্গে থাকছেন হলিউড অভিনেত্রী কোর্টনি কফি। এছাড়াও কে কে থাকছেন―তা শুরু থেকেই অনেকটা গোপন ছিল। তবে সিনেমার মুক্তির সময় ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে অনেক কিছুই প্রকাশ্যে আসা শুরু করেছে। শোনা যাচ্ছে, এতে একটি ক্যামিও চরিত্রে হাজির হতে যাচ্ছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি।

এ অভিনেত্রীকে নায়ক শাকিব খানের মায়ের চরিত্রে দেখা যাবে। আর অভিনেতার বাবার চরিত্রে দেখা যাবে গুণী অভিনেতা তারিক আনাম খনকে।

এ ব্যাপারে মাহির একটি ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, রাজকুমার সিনেমায় মাহি থাকছেন, এটা নিশ্চিত। এতে তাকে এমন চরিত্রে দেখা যাবে, যা আগে কখনো দেখা যায়নি। তাকে চিনতে পারা অনেক কঠিন হবে দর্শকদের।

এদিকে রাজকুমার সিনেমার শুরু থেকেই পরিচালক হিমেল আশরাফ বলছিলেন, কিছু চমক থাকবে এই সিনেমায়। এ জন্য সবাইকে অপেক্ষা করার কথাও বলছিলেন তিনি। আর মাহির ক্যামিও চরিত্র সেই চমকের একটি অংশ বলে ধারণা করছেন দর্শকরা।

প্রসঙ্গত, পারিবারিক সম্পর্ক এবং স্বপ্নবাজ এক তরুণের বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে যাত্রার গল্পকে নিয়ে তৈরি করা হয়েছে ‘রাজকুমার’। এতে শাকিবের বিপরীতে দেখা যাবে মার্কিন অভিনেত্রী কোর্টনি কফিকে। এবারের ঈদে বাংলাদেশ ছাড়াও যুক্তরাষ্ট্র, লন্ডন, মধ্যপ্রাচ্য, কানাডা, ইন্ডিয়াসহ বিভিন্ন দেশে মুক্তি পাওয়ার কথা রয়েছে সিনেমাটি।

জনপ্রিয়

টাকা দিয়ে ভোট কেনা জামায়াতের রাজনৈতিক দেউলিয়াত্ব ও আচরণবিধির লঙ্ঘন: মাহদী আমিন

শাকিব খানের মা হচ্ছেন মাহিয়া মাহি

প্রকাশের সময় : ১২:৪০:৪৩ অপরাহ্ন, সোমবার, ২৫ মার্চ ২০২৪