শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

বিজ্ঞান সম্মত শিক্ষার পরিবেশ গড়ে তুলতে চান তিতুমীর কলেজের অধ্যক্ষ ড. ছদরুদ্দীন

তিতুমীর কলেজের অধ্যক্ষ ড. ছদরুদ্দীন আহমদ।

শুভ তংচংগ্যা,তিতুমীর কলেজ ঢাকা

তিতুমীর কলেজের নবনিযুক্ত অধ্যক্ষ অধ্যাপক ড. ছদরুদ্দীন আহমদকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে তিতুমীর কলেজ সাংবাদিক সমিতি (তিকসাস)। রোববার (২ মার্চ) বেলা ১১টায় অধ্যক্ষের কার্যালয়ে এ শুভেচ্ছা জানানো হয়।

শুভেচ্ছা গ্রহণকালে অধ্যক্ষ তিকসাসের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, “তিতুমীর কলেজের শিক্ষার্থীরা সবসময় মেধা ও যোগ্যতার পরিচয় দিয়ে আসছে। বিশেষ করে সাংবাদিকতা চর্চায় তিতুমীর কলেজ সাংবাদিক সমিতির ভূমিকা প্রশংসনীয়। আমি চাই, শিক্ষার্থীরা গঠনমূলক ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে সমাজ ও শিক্ষাঙ্গনের উন্নয়নে ভূমিকা রাখবে।”

শিক্ষার্থীদের সুযোগ-সুবিধা ও শিক্ষার পরিবেশ নিয়ে তিকসাস সদস্যরা জানতে চাইলে তিনি বলেন, “আধুনিক বিশ্বে উন্নতি ও টিকে থাকার মূল চাবিকাঠি হলো বিজ্ঞান ও প্রযুক্তিতে দক্ষতা। আমি তিতুমীর কলেজকে এমন একটি শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে চাই, যেখানে শিক্ষার্থীরা শুধু পাঠ্যপুস্তকের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং বিজ্ঞানমনষ্ক ও উদ্ভাবনী দক্ষতায় সমৃদ্ধ হবে। আমাদের লক্ষ্য কলেজটিকে বিশ্বমানের একটি জ্ঞান, উদ্ভাবন ও প্রযুক্তিনির্ভর শিক্ষাকেন্দ্রে পরিণত করা।”

তিনি আরও বলেন, “আমি বিশ্বাস করি, তিতুমীর কলেজ শুধু দেশে নয়, আন্তর্জাতিক পরিমণ্ডলেও বিজ্ঞানমনষ্ক ও দক্ষ মানবসম্পদ তৈরির ক্ষেত্রে অগ্রণী ভূমিকা রাখবে। এই লক্ষ্যে শিক্ষার্থী, শিক্ষক ও প্রশাসনের সম্মিলিত প্রচেষ্টা অপরিহার্য।”

এ সময় তিতুমীর কলেজের শিক্ষক ও সাংবাদিক সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন।

জনপ্রিয়

রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে সামনে অনশনে গণঅধিকারের প্রার্থী

বিজ্ঞান সম্মত শিক্ষার পরিবেশ গড়ে তুলতে চান তিতুমীর কলেজের অধ্যক্ষ ড. ছদরুদ্দীন

প্রকাশের সময় : ০৮:৪২:১৪ অপরাহ্ন, রবিবার, ২ মার্চ ২০২৫