মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ২৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশ, আটক ৫

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজারের কুলাউড়ায় সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশকালে ৫ বাংলাদেশি নারী-পুরুষকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

সোমবার (২৪ মার্চ) সকালের দিকে উপজেলার কর্মধা ইউনিয়নের কুকি ঝুড়ি নামক এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন-  সিদ্দেক আলী (৪০), জলিল মিয়া (৫০), আনোয়ার হোসেন (২৫), তার স্ত্রী মিম আক্তার (১৭) ও শাহিনা আক্তার (১৪)। তারা সবাই ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার বাসিন্দা।

সন্ধ্যায় তাদের আটকের বিষয়টি নিশ্চিত করেন ৪৬ ব্যাটালিয়ন বিজিবি শ্রীমঙ্গলের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এস এম জাকারিয়া।

তিনি জানান, সোমবার সকাল ৭টার দিকে কুকিঝুড়ি এলাকায় সীমান্ত দিয়ে অবৈধভাবে ওই ৫ জন বাংলাদেশে অনুপ্রবেশ করেন।

এ সময় মুড়ইছড়া ক্যাম্পের বিজিবি সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ওই এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করা হয়। আটককৃতদের বিকেলে নিকটস্থ কুলাউড়া থানায় হস্তান্তর করা হয়েছে।

জনপ্রিয়

যশোর-১ আসনে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে তৃপ্তি -হাসান ঐক্যবদ্ধ

ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশ, আটক ৫

প্রকাশের সময় : ১০:১৫:১২ অপরাহ্ন, সোমবার, ২৪ মার্চ ২০২৫