শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

কিশোরগঞ্জে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের

প্রতীকী ছবি

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বজ্রপাতে আবু তাহের মিয়া নামের এক কৃষক নিহত হয়েছেন। এসময় গুরুতর আহত হয়েছেন আরও দুই কৃষক। সোমবার (২১ এপ্রিল) সকালে উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের চরকাওনা মইষাকান্দা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আবু তাহের মইষাকান্দা গ্রামের বাসিন্দা সিরাজুল ইসলামের ছেলে।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাখাওয়াৎ হোসেন  জানান, সকালে আবু তাহের মিয়াসহ তিনজন কৃষক বাড়ির পাশে কৃষি জমিতে কাজ করতে যান। সকাল ৭ টার দিকে বৃষ্টি শুরু হলে জমিতে সেচ দেওয়ার মেশিনের টিনের ঘরে আশ্রয় নেন তারা। এ সময় বৃষ্টির পাশাপাশি বজ্রপাত হলে ঘটনাস্থলেই মৃত্যু হয় তাহের মিয়ার।

ঘটনায় তার সাথে থাকা বাকি দুইজন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে আহত দুইজন সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

নিহতের মরদেহ উদ্ধার করে কিশোরগঞ্জ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।

জনপ্রিয়

যশোরে খাস জমি দখলকে কেন্দ্র করে হামলা-ভাঙচুরের অভিযোগে সংবাদ সম্মেলন

কিশোরগঞ্জে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের

প্রকাশের সময় : ০৩:১৯:৪১ অপরাহ্ন, সোমবার, ২১ এপ্রিল ২০২৫