মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ২১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

গ্রিন টি কি সত্যিই ওজন কমায়?

ছবি-সংগৃহীত

গ্রিন টি নিয়ে আমাদের সমাজে প্রচলিত ধারণা হলো—প্রতিদিন এক-দু কাপ খেলেই পেটের মেদ গলে যাবে। অনেকেই দিনের শুরু করেন এক কাপ গ্রিন টি দিয়ে, অনেকে আবার ভারী খাবারের পরেও এটি পান করেন মেদ ঝরানোর আশায়। কিন্তু আসলেই কি গ্রিন টি মেদ কমাতে সাহায্য করে?

বেথান স্পষ্ট ভাষায় জানান, এমন কোনো খাবার বা পানীয় নেই, যা একা মেদ ঝরাতে পারে। যদি কোনো খাবারকে তা করতে হয়, তাহলে সেটি ব্যায়ামের মতো প্রতিক্রিয়া সৃষ্টি করতে হবে শরীরে—যা বাস্তবে প্রায় অসম্ভব। তাহলে গ্রিন টির সঙ্গে ওজন কমানোর সম্পর্ক কী? এর পেছনে রয়েছে গ্রিন টি-তে থাকা ক্যাফেইন। ক্যাফেইন শরীরে ‘ফাইট অর ফ্লাইট’ প্রতিক্রিয়া সৃষ্টি করে, যার ফলে অ্যাড্রেনালিন ও নরঅ্যাড্রেনালিন নিঃসরণ হয়। এতে কিছুটা ফ্যাট অক্সিডেশন বাড়তে পারে বটে। কিন্তু এই প্রভাব ক্ষণস্থায়ী এবং তুলনামূলকভাবে খুবই সামান্য। গবেষণাগুলোর ফলাফলও খুব জোরালো নয় বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।

গ্রিন টি উপকারী একটি পানীয়। এতে অ্যান্টিঅক্সিডেন্টসহ নানা পুষ্টিগুণ রয়েছে, যা দীর্ঘমেয়াদে হৃদ্‌যন্ত্র ভালো রাখা, রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণ এবং মানসিক সতর্কতা বাড়াতে সাহায্য করতে পারে।

তবে এটাও ঠিক, গ্রিন টি উপকারী একটি পানীয়। এতে অ্যান্টিঅক্সিডেন্টসহ নানা পুষ্টিগুণ রয়েছে, যা দীর্ঘমেয়াদে হৃদ্‌যন্ত্র ভালো রাখা, রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণ এবং মানসিক সতর্কতা বাড়াতে সাহায্য করতে পারে। তাই এটি খারাপ নয়, তবে কেবল ওজন কমানোর উদ্দেশ্যে এর ওপর নির্ভর করাটা ভুল।

জনপ্রিয়

ইচ্ছামতো চাঁদাবাজি চলছে রাজস্থলীর বাঙ্গালহালিয়ায় সূর্য মেলায়

গ্রিন টি কি সত্যিই ওজন কমায়?

প্রকাশের সময় : ০৯:৩৪:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ২৫ মে ২০২৫