মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ২১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

১০-১২ দিন পর দক্ষিণ এশিয়ায় শক্তিশালী ভূমিকম্পের পূর্বাভাস

ছবি: সংগৃহীত

বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে ভূমিকম্পের পূর্বাভাস দেওয়া হয়েছে। দেশে গতকাল শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে ৫ দশমিক ৭ রিখটার মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল নরসিংদীর মাধবদী। এরপর এই পূর্বাভাস এল। পূর্বাভাসটি এসেছে ভূমিকম্প নিয়ে কাজ করা আর্থকোয়েক নিউজ অ্যাজেন্সির কাছ থেকে।  শুক্রবার (২১ নভেম্বর) তারা সামাজিক যোগাযোগমাধ্যমে এই সংবাদ প্রকাশ করে।

বিশেষজ্ঞের বরাত দিয়ে তারা বলছে, গতকালে ভূমিকম্পের উৎপত্তিস্থল মাধবদী হওয়ায় আগামী ১০-১২ দিন পর বাংলাদেশসহ হিন্দুকুশ পর্বতমালা ও পামির এলাকার বিভিন্ন স্থানে মাঝারি থেকে শক্তিশালী মাত্রার ভূমিকম্প হতে পারে।

আশঙ্কা করা হচ্ছে এর প্রভাবে আফগানিস্তান, কিরগিজস্তান, তাজিকিস্তান, পাকিস্তান, নেপাল, মায়ানমার, ভারত (কাশ্মীর, উত্তর প্রদেশ, অন্ধ্রপ্রদেশ, দিল্লি, মেঘালয়, আসাম, মণিপুর), ভুটান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, মায়ানমার-থাইল্যান্ডে পরবর্তী ১০-১২ দিনের মধ্যে ৫ থেকে ৭ দশমিক মাত্রার শক্তিশালী ভূমিকম্প হতে পারে।

তবে গবেষকরা বলেছেন, ভূমিকম্প প্রকৃতপক্ষে কখন হবে, তার নিশ্চিত পূর্বাভাস দেওয়া যায় না। নানা তথ্য-উপাত্তের ভিত্তিতে কেবল আশঙ্কার কথা বলা যায়।

বিশেষজ্ঞরা এর ভিত্তিতে উল্লিখিত দেশগুলোকে এই শক্তিশালী ভূমিকম্প সম্পর্কে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।

জনপ্রিয়

পেশাদারিত্বের বিষয়ে সাংবাদিকদের আপসহীন হতে হবে: তথ্য উপদেষ্টা

১০-১২ দিন পর দক্ষিণ এশিয়ায় শক্তিশালী ভূমিকম্পের পূর্বাভাস

প্রকাশের সময় : ০৯:৪৫:২৬ পূর্বাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫