বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

যশোরে তিন হাজার পিস ইয়াবাসহ দম্পতি আটক

  • যশোর অফিস 
  • প্রকাশের সময় : ০৯:৫৬:৫৪ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬
  • ২৯
যশোর অফিস 
যশোরের শার্শা উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রায় তিন হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ এক দম্পতিকে আটক করেছে র‌্যাব-৬ যশোরের সদস্যরা। এ সময় তাদের ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে।
আটকরা হলেনসাতক্ষীরা জেলার আশাশুনি থানার কাটাখালী গ্রামের আনিছুর রহমানের ছেলে বুলবুল সানা বুলি (৫২) ও একই গ্রামের তার সহযোগী শিল্পি (৪২)।
র‌্যাব সূত্র জানায়,সোমবার সকাল সাতটার পর গোপন তথ্যের ভিত্তিতে যশোর জেলার শার্শা কায়বা ইউনিয়নের বেলতলা বাজারের তিন রাস্তার মোড়ে অস্থায়ী চেকপোস্ট বসানো হয়। এ সময় বাগআঁচড়া বাজার এলাকা থেকে সাতক্ষীরার দিকে দ্রুতগতিতে একটি ডিসকভার মোটরসাইকেলযোগে যাওয়ার সময় কৌশলে পালানোর চেষ্টা করলে দুইজনকে আটক করা হয়।
পরে তল্লাশি চালিয়ে বুলবুল সানা বলির পরিহিত জ্যাকেটের পকেট থেকে ২ হাজার ৯শ’ ৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে একটি কালো রঙের পুরাতন ডিসকভার ১১৫ সিসি মোটরসাইকেল জব্দ করা হয়। এ ঘটনায় শার্শা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
জনপ্রিয়

ইতালি উপকূলে ভেসে আসছে অভিবাসনপ্রত্যাশীদের মৃতদেহ

যশোরে তিন হাজার পিস ইয়াবাসহ দম্পতি আটক

প্রকাশের সময় : ০৯:৫৬:৫৪ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬