শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

৪ ঘণ্টা পর পাটুরিয়া–দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক

ছবি-সংগৃহীত

‎ঘন কুয়াশার কারণে ৪ ঘণ্টা বন্ধ থাকার পর মানিকগঞ্জের পাটুরিয়া–দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। বুধবার (২১ জানুয়ারি) সকাল সাড়ে ৬টা থেকে কুয়াশার তীব্রতা কমে আসায় এ নৌরুটে পুনরায় ফেরি চলাচল শুরু করে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)। এর আগে, বুধবার (২১ জানুয়ারি) মধ্য রাত ২ টা ৩০ ঘটিকার দিকে ঘন কুয়াশার কারণে দুর্ঘটনা এড়াতে পাটুরিয়া–দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল।

‎বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ জানায়, রাত থেকেই কুয়াশার ঘনত্ব ওঠানামা করায় নৌপথের চ্যানেল মার্কিং পয়েন্টগুলো স্পষ্টভাবে দেখা যাচ্ছিলো না। যাত্রী ও যানবাহনের নিরাপত্তা নিশ্চিত করতে পরিস্থিতি বিবেচনায় ফেরি চলাচল বন্ধ রাখা হয়।

‎বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের ভারপ্রাপ্ত উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) আব্দুস সালাম জানান, কুয়াশার তীব্রতা কমে এলে দৃষ্টিসীমা স্বাভাবিক হওয়ায় পুনরায় ফেরি চলাচল শুরু করা হয়েছে।

জনপ্রিয়

যশোরে খাস জমি দখলকে কেন্দ্র করে হামলা-ভাঙচুরের অভিযোগে সংবাদ সম্মেলন

৪ ঘণ্টা পর পাটুরিয়া–দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক

প্রকাশের সময় : ১০:৫৬:৫০ পূর্বাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬