সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বেনাপোলে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন ধানের শীষের কান্ডারি নুরুজ্জামান লিটন

যথাযোগ্য মর্যাদা ও বিনম্র শ্রদ্ধায়  বন্দরনগরী  বেনাপোলে পালিত হচ্ছে অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।

শোক ও শ্রদ্ধার প্রতীক কালো ব্যাজ ধারণ করে এবং হাতে ফুলের স্তবক নিয়ে হাজারো মানুষ স্মরণ করছেন ভাষা আন্দোলনের বীর শহীদদের। রাত ১২টা ১ মি: বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়ের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু হয়। শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন ধানের শীষের কান্ডারি ও শার্শা উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান লিটন।

এ সময় উপস্থিত ছিলেন,বেনাপোল ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল কাশেম, সাধারন সম্পাদক চেয়ারম্যান আলমগীর সিদ্দিকী,   কৃষক দলের  উপজেলা সভাপতি আমিরুল ইসলাম, ছাত্রদলের উপজেলা সাধারন সম্পাদক মোহায়মেনুল সাগর, বিএনপি নেতা ডা: তবিবর রহমান, সাংবাদিক কামাল হোসেন সহ বিএনরি অংগ সংগঠনের বিভিন্ন নেতা কর্মীরা। এসময় সকলের কণ্ঠে ধ্বনিত হয় একুশের কালজয়ী গান— “আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি।” এদিকে ভোরের আলো ফোটার সাথে সাথে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও সাধারণ মানুষের পদচারণায় মুখরিত হয়ে উঠে শহীদ মিনার প্রাঙ্গণ।

জনপ্রিয়

যশোরে গোডাউন থেকে ৭৭ টি আমেরিকান মোটরসাইকেল উদ্ধার, সিলগালা

বেনাপোলে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন ধানের শীষের কান্ডারি নুরুজ্জামান লিটন

প্রকাশের সময় : ১২:৫৬:২৯ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬