বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

তপশিল নাটক বন্ধ করুন, নইলে পরিণতি হবে ভয়ংকর –রিজভী

  • ঢাকা ব্যুরো।।
  • প্রকাশের সময় : ১০:৪৪:১২ পূর্বাহ্ন, বুধবার, ১৫ নভেম্বর ২০২৩
  • ১১৭

বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী দ্বাদশ সংসদ নির্বাচনের তপশিল ঘোষণার বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, জনগণের দাবি উপেক্ষা করে একতরফা নির্বাচন করার জন্য উন্মত্ত-উদ্ভ্রান্ত হয়ে গেছে সরকার। শেখ হাসিনা তার আজ্ঞাবহ নির্বাচন কমিশনকে দিয়ে অবৈধভাবে তপশিল দেওয়ার পাঁয়তারা শুরু করেছে। আমরা কঠোর ভাষায় হুঁশিয়ার করে দিতে চাই—এই তপশিল নাটক বন্ধ করুন। আগে পদত্যাগ করুন। কেয়ারটেকার সরকারের অধীনে ক্ষমতা দিন। এই আওয়ামী নির্বাচন কমিশন বাতিল করুন। তারপর তপশিল। দাবি না মানলে পরিণতি হবে ভয়ংকর। এই তপশিলে বাংলাদেশে কোনো নির্বাচন হবে না। কেয়ারটেকার সরকার ছাড়া কোনো নির্বাচন হবে না। জনগণ ৫৭ সেকেন্ডে নৌকা মার্কায় ৪৩টি সিল মারার কোনো প্রহসনের পাতানো নির্বাচন বাংলাদেশের মাটিতে হতে দেবে না।

মঙ্গলবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় এক ভার্চুয়াল সংবাদ ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ইতিহাস এই সাক্ষ্য দেয় যে, আগুন সন্ত্রাস, ধ্বংসযজ্ঞ, গুম-খুন-ভাঙচুর, সহিংসতার আঁতুড়ঘর আওয়ামী লীগ। আওয়ামী দুঃশাসনে পিষ্ট প্রতিবাদী মানুষকে নিশ্চিহ্ন এবং শান্তিপূর্ণ আন্দোলন প্রশ্নবিদ্ধ করতে বরাবরই দলীয় ও রাষ্ট্রশক্তিকে দিয়ে সন্ত্রাস নাশকতা চালিয়ে আসছে। অগ্নিসন্ত্রাস শব্দটিকে ব্যবহার করে বিএনপির ওপর চাপ প্রয়োগ করা হচ্ছে। অপরাধ করে তারা তার দায় চাপিয়ে দেয় বিএনপির লোকজনের ওপর। এই পলিসিটা তারা অনেক দিন ধরে নিয়েছে, অনেক দিন ধরে এই পলিসিটা তাদের রাজনৈতিক এজেন্ডার অনুসঙ্গ হিসেবে আমরা দেখতে পাই।

উদাহরণ তুলে ধরে তিনি বলেন, বিএনপির নেতাকর্মীরা গুলি খাচ্ছে, রিমান্ডে অমানবিক নির্যাতন ভোগ করছে। কেবল বাংলাদেশ নয়, এখন গোটা পৃথিবীবাসী জানে যে, আগুন দিয়ে গাড়ি পোড়ানো, সহিংসতা, গান পাউডার দিয়ে, লগি-বইঠা দিয়ে মানুষ হত্যার মূল পরিকল্পনাকারী আওয়ামী লীগ। এবারও একদফার সংগ্রাম বানচাল করতে পুলিশের প্রটেকশনে আগুন সন্ত্রাসে আওয়ামী ক্যাডারদের অংশগ্রহণ দৃশ্যমান। যেমনটা তারা ২০১৩, ২০১৪ ও ২০১৫ সালে করেছে, বিভিন্ন সময় যেমন করেছে।

তিনি বলেন, গত ২৯ জুলাই রাজধানীর মাতুয়াইলে জনগণের অবস্থান কর্মসূচি চলাকালে আওয়ামী আগুন সন্ত্রাসীরা মুখোশ পরে বাসের ড্রাইভারের সামনেই আগুন দিয়েছে। ড্রাইভারও বলেছেন, ১০ হাত দূরে পুলিশ ছিল, তাকে (ড্রাইভারকে) বলছে তাড়াতাড়ি নেমে যা, নাহলে তোকেসহ আগুন লাগিয়ে দেব। গত ২ নভেম্বর অবরোধ চলাকালে ফেনীর লালপুলে মহাসড়কে চিনিভর্তি ট্রাকে আগুন দেওয়ার ঘটনায় সদর উপজেলাধীন ধলিয়া ইউনিয়ন যুবলীগের সহসভাপতি নুর উদ্দিন টিপুকে গ্রেফতারে প্রমাণিত হয় অতীতের মতো আওয়ামী লীগ আগুন সন্ত্রাস, নাশকতা করে বিএনপির ওপর দায় চাপাচ্ছে।

রিজভী জানান, গত ২৪ ঘণ্টায় সারা দেশে বিএনপির ৪২০ জনের বেশি নেতাকর্মীকে গ্রেফতার এবং বিভিন্ন মামলায় ১৩ হাজার ৫০ জনের অধিক নেতাকর্মীকে আসামি করা হয়েছে।

জনপ্রিয়

ইতালি উপকূলে ভেসে আসছে অভিবাসনপ্রত্যাশীদের মৃতদেহ

তপশিল নাটক বন্ধ করুন, নইলে পরিণতি হবে ভয়ংকর –রিজভী

প্রকাশের সময় : ১০:৪৪:১২ পূর্বাহ্ন, বুধবার, ১৫ নভেম্বর ২০২৩