বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ২৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

যশোরে সড়ক দূর্ঘটনায় ২ জন নিহত , আহত –৪

যশোর ব্যুরো :=
যশোর-বাঘারপাড়া সড়ক’র গাইদঘাট কোল্ড স্টোরেজের সামনে শুক্রবার বিকেলে সড়ক দুর্ঘটনায় ২ জন মারা গেছে। এ সময় আহত হয়েছে আরো ৪জন।
নিহতরা হলেন, যশোরের বাঘারপাড়ার গাইদঘাট ঘোপপাড়ার মৃত মুজিবর শিকদারের স্ত্রী বুদ্ধি প্রতিবন্ধী ফুল বানু বেগম (৬৫) ও ট্রাকের ড্রাইভার মাগুরার শালিখার হরিশপুর দেয়াডাঙ্গা গ্রামের আব্দুল লতিফের ছেলে আল-আমিন (২৫)। এ সময় ট্রাকের পেছনে বগিতে থাকা ৪ জন শ্রমিক আহত হয়।
আহতরা হলেন- হরিশপুর দেয়াডাঙ্গার ইজাজ বিশ্বাসের ছেলে মেহেদী হাসান (২২), একই গ্রামের নুর আলীর ছেলে আলী হামজা (২৪), কুবাদ আলীর ছেলে মাসুম বিল্লাহ (২২) ও এসকেন মোল্লার ছেলে লিমন হোসেন (২০)।

যশোরের খাজুরা পুলিশ ফাড়ির ইনচার্জ এসআই জুম্মান খান জানান, যশোর থেকে ছেড়ে আসা ইট বহনকারী যশোর-ট-১১-৫৩১৬ ট্রাকটি বুদ্ধি প্রতিবন্ধী পথচারী ফুল বানুকে চাপা দেয়। এ সময় ট্রাকটি নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে একটি মোটা রেইন্টি গাছে ধাক্কা লাগলে ট্রাক চালক আল-আমিন মারা যান।

পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতদের লাশ উদ্ধার করে ও আহতদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে পাঠায়। নিহতের পরিবারের আবেদনের পেেিত লাশ ময়নাতদন্ত ছাড়াই তাদের হাতে হস্তান্তর করা হয়। এ ঘটনায় মামলা হয়েছে বাঘারপাড়া থানায়। বর্তমানে ঘাতক ট্রাকটি তাদের হেফাজতে রয়েছে বলে এস আই জানান।

আপনার মন্তব্য লিখুন

লেখকের সম্পর্কে

Shahriar Hossain

জনপ্রিয়

রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে সামনে অনশনে গণঅধিকারের প্রার্থী

যশোরে সড়ক দূর্ঘটনায় ২ জন নিহত , আহত –৪

প্রকাশের সময় : ০৮:৩০:১৬ অপরাহ্ন, শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী ২০২০