মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

নান্দাইলে গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা

প্রতীকী ছবি

স্টাফ রিপোর্টার

ময়মনসিংহের-নান্দাইলে আলপিনা আক্তার (২০) নামে এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

বুধবার (২০ মার্চ) দিবাগত ভোর রাত ৪ টার দিকে উপজেলার বীর-বেতাগৈর ইউনিয়নের চৈতনখালী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আলপিনা ওই গ্রামের মাওলানা সোহরাব মিয়ার স্ত্রী।

আলপিনা ত্রিশাল উপজেলার কামারচর  গ্রামের তাইজ উদ্দিনের মেয়ে। প্রায় দুই বছর আগে নান্দাইল উপজেলার চৈতনখালী গ্রামের জালাল উদ্দিনের  ছেলে সোহরাব মিয়ার সাথে তার বিয়ে হয়। দাম্পত্য জীবনে তাদেন কোন সন্তান নেই। সোহরাব মিয়া ঢাকায় একটি মসজিদে ইমামতি করেন।

স্থানীয় ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য নয়ন মিয়া মিয়া জানান,নিহত আলপিনা নিজ ঘরে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছেন। তার আত্মহত্যার কারন জানা যায়নি।

নিহতের পরিবার ও স্থানীয় সুত্রে জানা যায়, প্রতিদিন আলপিনা সেহরির খাবার রান্না করে পরিবারের সবাইকে খাওয়ার জন্য ডাকেন। কিন্তু বুধবার দিন সেহরির সময় আলপিনার কোন সাড়াশব্দ না পেয়ে তার শাশুড়ি আলপিনার ঘরের দরজা বন্ধ পান।

আলপিনার ভাসুর সোহেল বলেন,এসময় আমার মা বসতঘরের ভিতরে গিয়ে দেখতে পান ঘরের ধর্ণার (আড়ার) সাথে আলপিনা গলায় ফাঁস দিয়ে ঝুলে আছে।পরে পুলিশকে খবর দেই।’

ঘটনার সত্যতা নিশ্চিত করে, নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মজিদ বলেন,দুই পক্ষই তারা কোন মামলা মোকদ্দমা করবেনা।ময়না তদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি চেয়েছে। লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

জনপ্রিয়

রাজবাড়ীতে বিষাক্ত তামাক চাষে ঝুকছে কৃষক, খাদ্য শস্য উৎপাদন ব্যহত হওয়ার আশঙ্কা

নান্দাইলে গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা

প্রকাশের সময় : ০৫:০৯:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ মার্চ ২০২৪