বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ২৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

যবিপ্রবি ল্যাবে যশোরের ১৪ জনসহ ২৭ করোনা রোগী শনাক্ত

মো: ইদ্রিস আলী ।।  যশোর  বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জিনোম সেন্টারে আরও ২৭ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। রোববার (২৬ এপ্রিল) সকালে জীনোম সেন্টার সূত্রে এ তথ্য জানা গেছে। আক্রান্তদের মধ্যে যশোরে ১৪ জন, ঝিনাইদহে ৮, নড়াইলে ৩ ও মাগুরা জেলার ২ জন রয়েছেন।যবিপ্রবির অনুজীব বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ও জীনোম সেন্টারের সহকারী পরিচালক অধ্যাপক ইকবাল কবীর জাহিদ বলেন, ল্যাবে সর্বশেষ যশোরের ৪২টি, ঝিনাইদহের ১৫টি, নড়াইলের ৪টি, মাগুরার ৫টি মিলে সর্বমোট ৬৬টি নমুনার পরীক্ষা করা হয়। যার মধ্যে ২৭টিতে করোনা পজিটিভ পাওয়া গেছে। এদিকে একদিনের ব্যবধানে যশোর জেলায় ১৪ জন করোনা রোগী শনাক্ত হওয়ায় মোট রোগীর সংখ্যা দাঁড়ালো ২৯ জনে। এর মধ্যে তিন জন স্বাস্থ্যকর্মীও রয়েছেন।

আপনার মন্তব্য লিখুন

লেখকের সম্পর্কে

Shahriar Hossain

জনপ্রিয়

টাকা দিয়ে ভোট কেনা জামায়াতের রাজনৈতিক দেউলিয়াত্ব ও আচরণবিধির লঙ্ঘন: মাহদী আমিন

যবিপ্রবি ল্যাবে যশোরের ১৪ জনসহ ২৭ করোনা রোগী শনাক্ত

প্রকাশের সময় : ০৩:৩৩:৪৭ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২০